• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
ফিরছেন অভিনয়ে সায়ন্তিকা তানজিন তিশা অপেক্ষায়  নতুন করে উত্তেজনা নিজ শহর মাশহাদে দাফন করা হচ্ছে খামেনিকে আলী খামেনির দাফনের আগে নতুন করে হামলা-পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইরান  তবুও শেষ আটে ইউরোপেরই আধিপত্য :  বিশ্বকাপ বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন নিয়ামুরি-শুম্বা বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রেখেছে: এডিবি পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রাজনৈতিক উপদেষ্টা তথ্যমন্ত্রীর জহির উদ্দিন সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব সচিবালয়ে আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

টানা বৃষ্টিতে পানির নিচে দক্ষিণ বাকলিয়ার মিয়াখান নগর, চরম দুর্ভোগে বাসিন্দারা

সওকত চট্রগ্রাম / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

টানা বর্ষণে চট্টগ্রাম নগরের দক্ষিণ বাকলিয়া এলাকার মিয়াখান নগরের অধিকাংশ সড়ক জলাবদ্ধতায় তলিয়ে গেছে। হাঁটুসমান পানিতে ডুবে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেক স্থানে যানবাহন চলাচলও বিঘ্নিত হচ্ছে।

বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় বছরের পর বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, খাল-নালা সংস্কার এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত পরিকল্পনা গ্রহণ করা হোক। তাঁদের ভাষ্য, “প্রতিবছর জলাবদ্ধতা নয়, আমরা চাই স্থায়ী সমাধান।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category