• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম, ক্ষমতা ভোগের নয়: তথ্যমন্ত্রী

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

বরিশাল প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়; এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম। তাই রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্য দিয়েই জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার প্রমাণ দিতে হবে।

শুক্রবার  বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডও অব্যাহত রাখতে হবে। জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই প্রমাণ করতে হবে যে রাজনীতি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতা ভোগের বিষয় নয়। যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে বা ক্ষমতায় যেতে চায়, তাদের কর্মকাণ্ডে জনগণের কল্যাণের প্রতিফলন থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কার্যক্রমের মাধ্যমে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বরিশাল সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মূল উদ্দেশ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ। পাশাপাশি তিনি দক্ষিণাঞ্চলের উন্নয়ন কার্যক্রম নিয়ে দলের গুরুত্বপূর্ণ নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category