• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Headline
কাফরুলে যুবদল নেতাসহ দুজনকে গুলি, অস্ত্রসহ একজন আটক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীকে মনোযোগী হওয়ার আহ্বান জামায়াত আমিরের সংবিধানবিরোধী কাজ করে থাকলে রাষ্ট্রপতির শাস্তি হওয়া উচিত: নাহিদ ইসলাম শাপলা চত্বরে ছাতার ভেতরে পাইপ বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: মির্জা ফখরুল কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি: বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান জয়পুরহাটের কালাইয়ে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল স্থাপনের সম্ভাবনা : পরিদর্শনে প্রতিমন্ত্রী ও কৃষি সচিব রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি: বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের আমিরকে লেখা প্রধানমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের আমিরের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতেই এ আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বৈঠক চলাকালে পররাষ্ট্রমন্ত্রী কাতারের আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রীর পাঠানো চিঠিটি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টিএসি-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ম্যানিলায় আয়োজিত বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অংশ হিসেবেই এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category