• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান : রবিউল আলমের মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের টেক্সটাইল সানকো মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন  দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হচ্ছে কুলিয়ারচর পৌরসভা কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা :  ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ হিটেই বাদ ইমরানুর, ‘বড় লড়াই’ রাকিবের : কমনওয়েলথ গেমসে

বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর : নতুন কুঁড়ি 

খেলাধুলা ডেস্ক / ৩ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল।

আজ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। আরমান খান জিসানের একমাত্র গোলে ময়মনসিংহকে হারিয়ে বালক বিভাগের শিরোপা জেতে সিলেট। আর বালিকা বিভাগে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে সেরা হয়েছে রংপুর।

বালক বিভাগের ফাইনালে শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দু’দল বেশকটি আক্রমণ শাণায়। তৃতীয় মিনিটে বক্সের ভেতরে গোলের সুযোগ তৈরি করে ময়মনসিংহ। তবে সিলেটের রক্ষণদূর্গ ভেদ করতে পারেনি তারা। এক মিনিট পর সিলেটের প্রতি আক্রমণ ঠেকায় ময়মনসিংহ। ষষ্ঠ মিনিটে লিডের কাছে চলে গিয়েছিল সিলেট। তবে বা দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি আটকান ময়মনসিংহের গোলরক্ষক। প্রথমার্ধে কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধে মাঝ মাঠ নিয়ন্ত্রণ নেয় সিলেট। ৫৮ মিনিটে ডি বক্সের অনেক দূর থেকে দূরপাল্লার শট নেন আরাফাত রাফি। সেই শট অল্পের জন্য গোলবারের উপর দিয়ে চলে যায়। এক মিনিট পর ম্যাচের শেষ মুহূর্তে ডেডলক ভাঙেন সিলেটের আরমান খান জিসান। মাঝ মাঠ থেকে দূরপাল্লার শটে গোল করেন তিনি। এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

বালিকা বিভাগের ফাইনালে ম্যাচের অষ্টম মিনিটে লিড নেয় রংপুর। ডি বক্সের ভেতরে জটলায় বল ক্লিয়ার করতে চেয়েছিলেন ময়মনসিংহের গোলরক্ষক মোসাম্মৎ মিষ্টি। তার নেয়া জোড়ালো শট স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পর কর্নার থেকে পাওয়া বলে হেড করে ব্যবধান দ্বিগুন কিসকো। বিরতির আগে ব্যবধান ৩-০ করে রংপুর।

এবার গোল করেন তন্বী। বাম দিক থেকে কিসকোর বাড়ানো ক্রস থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারে পা ছুয়ে বল পান তন্বী। সেখান থেকে সহজেই বল জালে জড়ান রংপুরের ফুটবলার। ৫২ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন সুমাইয়া। বড় জয় দিয়ে বালিকা বিভাগের শিরোপা জেতে রংপুর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category