• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী,প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন, সদস্য হলেন এমপি মো. ফজলুর রহমান তদন্ত প্রতিবেদন ৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের  আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে যা বললেন আলিয়া ভাট হাসপাতালে আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা মুক্তা নতুন রেকর্ড গড়ল আইপিএল : ২০.৬ বিলিয়ন ডলার প্রাক-মৌসুম প্রস্তুতিতে সিডনি এফসির সাথে ড্র করেছে টটেনহ্যাম : প্রিশিয়ার লিগের মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেড জিম্বাবুয়েতে আবিষ্কৃত ২১ কোটি বছর আগের ডাইনোসরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা ভারতে বিক্ষোভ নিয়ে হট্টগোল লোকসভায় তুমুল : রাহুল গান্ধীর 

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান নৌ ইউনিট

আন্তজাতিক ডেস্ক / ৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করা ছয়টি জাহাজ থামিয়ে দিয়েছে। এসব জাহাজ ইরানি কর্তৃপক্ষ অনুমোদিত রুট ব্যবহার না করে প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল বলে সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতা উপসাগরীয় অঞ্চল থেকে জানান, ‘গত রাতে ছয়টি জাহাজ নির্ধারিত পথের পরিবর্তে অন্য একটি রুট দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসি নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছুড়ে তাদেরকে থামিয়ে দেয় ও ফিরে যেতে বাধ্য করে।’

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, একটি জাহাজকে ঘিরে একটি ‘ঘটনা’ ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শনিবার ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছিল, সতর্কতামূলক গুলি ছোড়ার পর হরমুজ প্রণালীর দক্ষিণ এলাকা দিয়ে চলাচলের চেষ্টা করা চারটি জাহাজকে তারা থামিয়ে দিয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালীতে অবরোধমূলক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category