• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান : রবিউল আলমের মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের টেক্সটাইল সানকো মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন  দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হচ্ছে কুলিয়ারচর পৌরসভা কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা :  ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ হিটেই বাদ ইমরানুর, ‘বড় লড়াই’ রাকিবের : কমনওয়েলথ গেমসে

আগামী ৪ আগস্ট থেকে ইতালিতে শুরু হচ্ছে ইসরাইল-লেবানন নতুন দফার বৈঠক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়

আন্তজাতিক ডেস্ক / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন দফার বৈঠক আগামী ৪ থেকে ৬ আগস্ট ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে দক্ষিণ লেবাননের দুটি ‘পাইলট জোন’ থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত সপ্তাহে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি প্রথম এই বৈঠকের ঘোষণা দেন। পরে পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে আলোচনার বিস্তারিত জানান।

ওই কর্মকর্তা বলেন, ‘রোমে অনুষ্ঠেয় বৈঠকে কারিগরি পর্যায়ের প্রতিনিধিরা কাঠামোগত চুক্তির পূর্ণ বাস্তবায়ন এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করবেন।’

তিনি জানান, আলোচনার এজেন্ডায় থাকবে পাইলট জোনের পরিধি ধাপে ধাপে সম্প্রসারণ, সীমান্তসংক্রান্ত সব অমীমাংসিত বিষয়ের সমাধান এবং একটি পূর্ণাঙ্গ শান্তি ও নিরাপত্তা চুক্তির লক্ষ্যে অগ্রগতি।

গত ২ মার্চ ইসরাইল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই কাঠামোগত চুক্তির উদ্যোগ নেওয়া হয়। বৃহত্তর মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে ওই যুদ্ধ শুরু হয়েছিল।

চুক্তি অনুযায়ী, লেবাননে যুদ্ধের অবসান, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবাননে লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং দুটি ‘পাইলট জোন’ থেকে ধাপে ধাপে ইসরাইলি বাহিনীর প্রত্যাহারের কথা রয়েছে।

মার্কিন কর্মকর্তা বলেন, ‌‌‘প্রাথমিক পাইলট জোনগুলোর অভিজ্ঞতা ভবিষ্যতে এই প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সহায়তা করবে, যাতে ধাপে ধাপে এর পরিধি বাড়ানো যায়।’

এদিকে, রোববার লেবাননের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে ইসরাইলের চলমান সামরিক অভিযানকে নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, এসব অভিযান কাঠামোগত চুক্তি অনুযায়ী দক্ষিণে লেবাননের সেনাবাহিনীর পূর্ণ মোতায়েনের পথে বাধা সৃষ্টি করছে।

অন্যদিকে, বৈরুত জানিয়েছে, সংঘাতের তীব্রতা কমে এলেও দক্ষিণ লেবাননে ইসরাইলের বিচ্ছিন্ন বিমান হামলা ও গোলাবর্ষণ এখনও অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category