• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে : শুকরিয়া আদায় আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা ৭৩-এ পা দিলেন ববিতা, ‘বয়স যত বাড়ে মানুষ স্মৃতিকাতর হয়ে ওঠে’ রাকুল প্রীত সিংয়ের নতুন শুরু, ১৮ মাস পর জিমে ফেরা আজ ৩০ জুলাই শ্রদ্ধাভরে স্মরণ করছি মরহুম আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জুকে নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার কুলিয়ারচরের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু মো. সাইয়ুম মিয়া, অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার দুই দেশের ঐকমত্যের খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : স্থানীয় সরকার বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ : প্রধানমন্ত্রীর তারেক রহমান

নতুন রেকর্ড গড়ল আইপিএল : ২০.৬ বিলিয়ন ডলার

খেলাধুলা ডেস্ক / ৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মালিকানা পরিবর্তনসংক্রান্ত বড় দুটি চুক্তির প্রভাবে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) আনুমানিক বাজারমূল্য বেড়ে ২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকি’র প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে আইপিএলের মূল্য ১০.৩ শতাংশ বেড়েছে, যা বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া ব্র্যান্ড হিসেবে এর অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, “প্রতি ম্যাচের ভিত্তিতে আয়ের দিক থেকে বিশ্বে কেবল ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) আইপিএলের চেয়ে এগিয়ে রয়েছে।”

টানা দুই মৌসুমের আইপিএল চ্যাম্পিয়ন তারকা ব্যাটার বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ৩১২ মিলিয়ন ডলারের ব্র্যান্ড মূল্য নিয়ে লিগের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজির মর্যাদা ধরে রেখেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনসহ একটি বিনিয়োগকারী জোট প্রায় ১.৮ বিলিয়ন ডলারে আরসিবি অধিগ্রহণ করেছে। এটি আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি বিক্রির চুক্তি।

অন্যদিকে রাজস্থান রয়্যালসের মালিকানাও পরিবর্তন হয়েছে ১.৬৫ বিলিয়ন ডলারের এক চুক্তিতে। এতে ভারতের ইস্পাতশিল্পের শীর্ষ উদ্যোক্তা লক্ষ্মী এন. মিত্তাল ও তাঁর পরিবার ভ্যাকসিন শিল্পের ধনকুবের আদার পুনাওযয়ালার সঙ্গে যৌথভাবে ক্লাবটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন।

হুলিহান লোকির কর্মকর্তা হর্ষ তালিকোটি বলেন, “২০২৬ সালে ক্রিকেটের বৈশ্বিক মালিকানা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগনির্ভর সম্পদে পরিণত হওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হয়েছে। আইপিএল বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করে চলেছে।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক এই চুক্তিগুলো দীর্ঘমেয়াদে মূল্য সৃষ্টির সম্ভাবনার ওপর বিনিয়োগকারীদের অব্যাহত আস্থারই প্রমাণ।”

২০০৮ সালে যাত্রা শুরু করা আইপিএল এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্যতম প্রধান আয়ের উৎস। ২০২০ সালের এক হিসাব অনুযায়ী, এই লিগ ভারতের অর্থনীতিতে বছরে ১১ বিলিয়ন ডলারেরও বেশি অবদান রাখে বলে ধারণা করা হয়।

আইপিএলের সাফল্যে অনুপ্রাণিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে একই ধরনের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট চালু হয়েছে। পাশাপাশি ভারতে বক্সিং, ব্যাডমিন্টন, পোকার এবং কাবাডির মতো বিভিন্ন খেলাতেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া লিগ নিয়মিত আয়োজিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category