• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে হামলায় চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির, দোষীদের শাস্তির দাবি পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া সাতকানিয়ায় জায়গা জমির বিরোধ নিয়ে ইউনুছ নামের ১ব্যক্তি খুন। সবাই মিলেমিশে খাই’ মন্তব্য ভাইরাল, জয়পুরহাটে ৩ খাদ্য কর্মকর্তা বরখাস্ত গাইবান্ধায় ৯ জুয়ারী গ্রেফতার যুক্তরাষ্ট্র হামাসকে নিরস্ত্রীকরণে চুক্তির ঘোষণা ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা : মোদি সরকারের স্পষ্ট বার্তা সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত  বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ : ম্যান-মেড ফাইবার পোশাক বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: জহির উদ্দিন স্বপন

অবশেষে দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন জিমি : হকি ফেডারেশন

খেলাধুলা ডেস্ক / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক হকি থেকে বিদায় নিতে চেয়েছিলেন। তবে সেটা করতে চেয়েছিলেন জাতীয় দলের জার্সি গায়ে। এমন ইচ্ছার কথা জানানোর দিনেই তাকে সুখবর দিয়েছে হকি ফেডারেশন।

জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ হকি ফেডারেশনের অধীনে চলমান জাতীয় হকি ক্যাম্পে নতুন করে আরও ৬জন অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানেই ডাক পেয়েছেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি।

নবগঠিত সিলেকশন কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথম সিদ্ধান্ত হিসেবে এই ছয় খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন- আবু সাঈদ নিপ্পন, মো. নাইম উদ্দিন, মো. শিশির, পুস্কর খীসা মিমো, রাসেল মাহমুদ জিমি এবং শহিদুল হক সৈকত।

এশিয়ান গেমসের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে দেশের জন্য সেরা ফলাফল অর্জনের লক্ষ্যেই মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে এই খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফেডারেশনের আশা, নতুন খেলোয়াড়দের সংযোজনে চলমান ক্যাম্পে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে এবং খেলোয়াড়দের মনোবলও চাঙা হবে। আগামীকাল থেকেই এই ছয় খেলোয়াড় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান ক্যাম্পে যোগ দেবেন।

প্রায় দেড় বছর পর জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়ে উচ্ছ্বসিত রাসেল মাহমুদ জিমি। তিনি বলেছেন, ‘ফেডারেশনে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে ক্যাম্পে ডাকার। আগের কমিটি আমাকে অন্যায়ভাবে বাদ দিয়েছিল। নতুন কমিটি ন্যায়বিচার দিচ্ছে আমাকে। আমিও ঠিক করেছি ক্যাম্পে যাবো। এরপর কোচ যদি যোগ্য মনে করেন, চূড়ান্ত স্কোয়াডে রাখবেন। অন্তত নিজেকে প্রমাণের সুযোগ তো পাচ্ছি, এটাই দারুণ খবর।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category