• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব

জাপানি মুদ্রা ইয়েনের মূল্য ধরে রাখতে যৌথ পদক্ষেপ নিয়েছে টোকিও ও ওয়াশিংটন: গণমাধ্যম

অর্থনৈতিক রিপোর্টার: / ১২৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর জাপানি মুদ্রা ইয়েনের মূল্য ধরে রাখতে যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে হস্তক্ষেপ করেছে। প্রায় ৩০ বছরের মধ্যে এটিই এ ধরনের প্রথম যৌথ পদক্ষেপ বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মাসে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ১৬৩ দশমিক ২৪-এ নেমে যায়। এটি ছিল ১৯৮৬ সালের পর ইয়েনের সবচেয়ে দুর্বল অবস্থান।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, শুক্রবার নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক একটি ব্যতিক্রমী পদক্ষেপ নেয়। তারা মার্কিন ট্রেজারির পক্ষে ইউরো বিক্রি করে ইয়েন কেনে।

প্রতিবেদন অনুযায়ী, এই লেনদেন সম্পন্ন করা হয় গোল্ডম্যান স্যাকস এবং মরগান স্ট্যানলি-এর মাধ্যমে।

ওয়াশিংটনের এই পদক্ষেপের সময়ই গত সপ্তাহে ইয়েনের মূল্য দ্রুত বেড়ে যায়। এতে ধারণা তৈরি হয় যে জাপান সরকারও মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category