• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল লালমাইয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ড. আশিকুর রহমান ডিজিএফআইয়ের জেআইসি পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আট জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, যাচাই ছাড়া প্রচার না করার আহ্বান ‘মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়’ —ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আইনি জটিলতা ও চাঁদাবাজির অভিযোগে হুমকিতে দেশের পান রপ্তানি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান রোববার জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়: তথ্যমন্ত্রী টেকসই গণতন্ত্রে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৬৫ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

‎”ঐতিহ্য, গৌরব ও সাফল্যের গাঁথা”- এই স্লোগানকে সামনে রেখে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান শুক্রবার (৭ আগস্ট) বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ১৫৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুল ইসলাম (এসএসসি-১৯৭৫) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ সালেহ আহমেদ (এসএসসি-১৯৮৮)।

‎এছাড়া অনুষ্ঠানে ডাঃ আইয়ুব আলী (এসএসসি-১৯৫৮) কে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়। তার নেতৃত্বে ৫১ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয়ের অডিটোরিয়াম। নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আগামী দিনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজনে মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category