বন্দরে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ হত্যা মামলার মূল আসামি গ্রফতার করেছে থানা পুলিশ।
মাদক গ্রহণ বা ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধের সূত্র ধরে,হত্যাকারী (১) শিহাব হাবীব (২২), পিতা- মোঃ বাছির আহাম্মদ, মাতা- শিরিনা বেগম, সাং- শুভকরদী, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ ও অজ্ঞাতনামা ০১ জন সহযোগী মিলে ডিসিস্ট আমির হোসেন ডালিম (৩৬), পিতা- মৃত জসীম উদ্দিন, সাং- আলী শাহারদী, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ এর পেটের বাম পাশে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে ঘাই মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় ডিসিস্ট আমির হোসেন ডালিম (৩৬) এর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদী শিহাব হাবিব (২২) সহ অজ্ঞাতনামা অপর বিবাদী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ডিসিস্ট আমির হোসেন ডালিম (৩৬) কে রক্তাক্ত অবস্থায় এলাকার প্রতিবেশী লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কা জনক হওয়া উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ০৬/০৮/২০২৬ খ্রি. সময় ভোর ০৫:২১ ঘটিকার সময় আমির হোসেন ডালিম (৩৬) মারা যায়। এঘটনায় ডিসিস্ট আমির হোসেন ডালিম (৩৬) এর ভাই মোঃ রমজান হোসেন (৪৮), পিতা- মৃত জসীম উদ্দিন, মাতা- আক্তার বানু, সাং- আলী শাহারদী, ইউপি নং- ০৫ কলাগাছিয়া (ওয়ার্ড নং-০৮), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বাদি হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজুর পরে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দিন-এর প্রত্যক্ষ নেতৃত্বে আসামী ১। শিহাব হাবীব (২২), পিতা- মোঃ বাছির আহাম্মদ, মাতা- শিরিনা বেগম, সাং- শুভকরদী, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জকে গত ০৭/০৮/২৬ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন নবীগঞ্জ ঘাট হতে গ্রেফতার করা হয়। অতঃপর আসামির দেখানো মতে বন্দর থানাধীন শুভকরদী সাকিনস্থ জনৈক মোঃ মেহেরাজ এর চায়ের দোকানের পিছনে জনৈক শাফি হাজীর ফাঁকা জমি হতে গত ০৭/০৮/২৬ খ্রি. রাত ২৩.৩০ ঘটিকার সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ০১ (এক) টি স্টিলের রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।