• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline
সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু

যুক্তরাজ্যের উপনির্বাচনে জয়ী ডানপন্থী নেতা নাইজেল ফারাজ

আন্তজাতিক ডেস্ক / ৮৩ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী নেতা নাইজেল ফারাজ ক্ল্যাকটনে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হয়েছেন। প্রত্যাশা অনুযায়ী প্রতিদ্বন্ধী প্রার্থী কাউন্ট বিনফেসকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি।

নির্বাচনের ফল অনুযায়ী, ফারাজ পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা কাউন্ট বিনফেস পেয়েছেন ৯ হাজার ৪৫৫ ভোট, যা তার প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভোট গণনা শেষ হওয়ার আগেই শুক্রবার সমর্থকদের সামনে ফারাজ নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন। তবে ফলাফল ঘোষণার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

ফারাজের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। ওই নির্বাচনী এলাকায় তিনি আগে থেকেই এমপি ছিলেন। এছাড়া দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কেউই এবার সেখানে প্রার্থী দেয়নি।

ফারাজ ও কাউন্ট বিনফেস—দুজনই বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী এবং প্রান্তিক বা কম প্রভাবশালী রাজনৈতিক দলের প্রার্থীদের পেছনে ফেলেছেন।

ক্ল্যাকটন লেজার সেন্টারে ভোট গণনা করা হয়। ফল ঘোষণার সময় মঞ্চে থাকা প্রার্থীদের একে অপরকে অভিনন্দন ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তাদের অনেকেই ১০০টিরও কম ভোট পেয়েছেন।

বৃহস্পতিবারের নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পড়েছে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৯ শতাংশ। তবে উপনির্বাচনের ক্ষেত্রে এবারের ভোটার উপস্থিতি অস্বাভাবিক নয়।

ভোটের ফল শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর ঘোষণা করা হয়। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ব্যালট পেপার দীর্ঘ হওয়ায় ভোট গণনায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category