• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Headline
বন্ডের সুদ ও তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন হয়েছে নিষ্পত্তিকৃত মামলায় উপকারভোগী সাড়ে ৪ লাখ মানুষ : লিগ্যাল এইডে এডিআরে  র‌্যাব বিলুপ্ত হয়ে পুলিশের আওতায় গঠন হবে : এসআরবি স্পেশাল রেসপন্স  স্বাস্থ্য অধিদপ্তর : অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে  ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’ : হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি প্রধানমন্ত্রীর রাজস্ব সম্মেলন-২০২৬’ যোগদান দিয়েছেন কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য ৬০ হাজার কোটি টাকা : চলতি ২০২৬-২৭ এনডিবি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বাংলাদেশ ব্যাংক গভর্নরের চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলতে বললেন : ট্রাম্প হুঁশিয়ারি 

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০

আন্তজাতিক ডেস্ক / ৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল ফ্লোরেস দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পের পর শনিবার ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়েছে। ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত এবং হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুর্যোগের ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র ধীরে ধীরে স্পষ্ট হওয়ার মধ্যে উদ্ধার কর্মকর্তা ফাতুর রহমান এএফপিকে জানান, পর্যটকদের কাছে জনপ্রিয় ওই দ্বীপের চারটি পৃথক শহরে অন্তত ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি নাজেওকো রিজেন্সির পথে একটি নৌকা থেকে ফোনে বলেন, ‘আমরা যে প্রতিবেদনগুলো পেয়েছি, তাতে ২০ জন নিহত, ছয়জন আহত এবং দুজন এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।’

৭.৭ মাত্রার ভূমিকম্পের পর পার্শ্ববর্তী মাঙ্গারাই রিজেন্সিতেও ধ্বংসস্তূপের নিচে দুজন জীবিত অবস্থায় আটকা পড়েছেন বলে জানা গেছে।

ফাতুর বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের খুঁজে বের করাই আমাদের প্রধান লক্ষ্য।’ তবে ভূমিধসের কারণে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

ভূমিকম্পের উপকেন্দ্রের সবচেয়ে কাছের এলাকা নাজেওকোতে শনিবার সকালে সমুদ্রের পানি হঠাৎ সরে যেতে দেখে বাসিন্দারা দ্রুত উঁচু স্থানের দিকে ছুটে যান। এএফপির সাংবাদিকরা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। সমুদ্রের পানি এভাবে সরে যাওয়া সম্ভাব্য সুনামির লক্ষণ হতে পারে।

পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হলেও আফটারশকের কারণে ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের সেসব ভবনে ফিরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ইতোমধ্যে কয়েক ডজন আফটারশক অনুভূত হয় হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৬.১।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category