• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

পূজা চেরি অপেক্ষায়

বিনোদন ডেস্ক : / ৭৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

গত মাসেই গুঞ্জন চাউর হয় এক মার্কিন প্রবাসীর সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে চিত্রনায়িকা পূজা চেরির। যদিও এ বিষয়ে নায়িকা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। বিষয়টি নিয়ে চুপচাপ রয়েছেন তিনি। যদিও তার আগে একটি সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত করেছিলেন পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হবে। তবে বিয়ে হলে সেটা সবাইকে জানিয়েই করতে চান তিনি। এদিকে পূজা অভিনীত সবশেষ সিনেমা ছিল ‘দম’। চলতি বছরের রোজার ঈদে এটি মুক্তি পায়।

রেদোয়ান রনি পরিচালিত এ ছবিটিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এদিকে কোরবানির ঈদে তার আরেক সিনেমা ‘নাকফুলের কাব্য’ মুক্তির কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত বাতিল হয়। অলক হাসান পরিচালিত এ ছবিতে তিনি অভিনয় করেছেন আদর আজাদের বিপরীতে। গ্রামীণ পটভূমিতে নির্মিত এ ছবিতে প্রেম ও আবেগের ভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। তাতে পূজাও অভিনয় করেছেন চ্যালেঞ্জিং চরিত্রে।

তবে ছবিটি মুক্তির এখনো কোনো দিন ধার্য হয়নি। জানা গেছে, নতুন বছরেই মুক্তি পেতে পারে এটি। যার ফলে অপেক্ষা বাড়লো পূজা চেরির। কারণ ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী। পূজা চেরি বলেন, ‘নাকফুলের কাব্য’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা। খুব সুন্দর গল্পের একটি ছবি। ছবিটি মুক্তির অপেক্ষায় আসলে দিন গুনছি। মুক্তি পেলে দর্শকদের সাড়াটা দেখার অপেক্ষায় আছি মূলত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category