• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline
কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য ৬০ হাজার কোটি টাকা : চলতি ২০২৬-২৭ এনডিবি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বাংলাদেশ ব্যাংক গভর্নরের চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলতে বললেন : ট্রাম্প হুঁশিয়ারি   এবার বড় পর্দায় : ‘মির্জাপুর’ সমালোচনায় বিদ্ধ জয়া : দুই বাংলার জনপ্রিয় চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৭২ হামাসের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন : দূত কুশনার ইরাকে কুর্দিস্তানের অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা মিরাজ প্রথম টেস্টের দুর্দান্ত পারফরমেন্সের পুনরাবৃত্তি চান

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

জামাল হোসাইন, / ৩৪ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জগন্নাথপুর-শান্তিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সুবহান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির পৌর কমিটির সদস্য ও সাংবাদিক মো. ফারুক আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশেম ডালিম, সদস্যসচিব জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাসিম আহমেদ রুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের পরিবেশ রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম কয়ছর আহমেদ বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একসময় দেশের হাটবাজারে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত। কিন্তু বর্তমানে নানা কারণে অনেক দেশীয় মাছের প্রজাতি কমে যাচ্ছে। মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ শুধু মানুষের আমিষের চাহিদা পূরণই করে না; দেশের অর্থনীতি ও কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও মাছের অভয়াশ্রম রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এ সম্পদ রক্ষায় সরকারের পাশাপাশি মৎস্যজীবী, চাষি ও সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো জরুরি। অবৈধ কারেন্ট জাল ব্যবহার, ছোট মাছ নিধন এবং প্রজনন মৌসুমে মাছ শিকার বন্ধ করা গেলে দেশীয় মাছের উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মৎস্য খাতের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত ব্যক্তি ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচিতে স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category