• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Headline
প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে : ৬ মাস পূর্তিতে কারাগারে বন্দি ইমরান খানের স্বাস্থ্যের অবনতি চীনে সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির প্রতি শ্রদ্ধা পুনর্নির্বাচিত হাকাইন্দে হিচিলেমা : জাম্বিয়ায় ৬০ শতাংশ ভোট পেয়ে  আইসিসি জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া ‘হোয়াইটওয়াশ’ মিরাজের স্বপ্ন  ৩ দিনে ১০০ কোটির রেকর্ড : ‘আওয়ারাপান-২’

দিনুশার সেঞ্চুরির পর ১৭৮ রানে পিছিয়ে স্বাগতিক শ্রীলংকা

খেলাধুলা ডেস্ক / ৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ব্যাটিং অলরাউন্ডার সোনাল দিনুশার লড়াকু সেঞ্চুরির পরও ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ১৭৮ রানে পিছিয়ে স্বাগতিক শ্রীলংকা। প্রথম ইনিংসে ভারতের ৪৬২ রানের জবাবে ২৮৪ রানে অলআউট হয় শ্রীলংকা। চয় নম্বরে ব্যাট হাতে নেমে ১০০ রানের ইনিংস খেলেন দিনুশা।

গল টেস্টের প্রথম ইনিংসে ৪৬২ রানে গুটিয়ে যায় ভারত। দলের হয়ে দেবদূত পাড্ডিকাল ১৬৭, লোকেশ রাহুল ৮২ ও ধ্রুব জুরেল ৫১ রান করেন। এরপর নিজেদের প্রথম ইনিংস শুরু করে ভারতের বোলারদের তোপে ৯০ রানে ৫ উইকেট হারায় শ্রীলংকা। চাপে পড়া লংকানদের লড়াইয়ে ফেরান দিনুশা ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। ষষ্ঠ উইকেটে ২১৭ বলে ১৪৬ রানের জুটিতে দলের রান ২৩৬এ নেন তারা।

৭টি চারে ৮০ রান করা ডিকবেলাকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন ভারত পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। তবে অন্যপ্রান্তে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরি তুলে নেন দিনুশা।সেঞ্চুরির পর কোন রানই যোগ করতে পারেননি দিনুশা। ভারত স্পিনার রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোর আউট হন তিনি। ৪টি চার ও ২টি ছক্কায় ১৬৮ বলে ১০০ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

লোয়ার অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ২৮৪ রানে অলআউট হয় শ্রীলংকা। ভারতের দুই স্পিনার মানাব সুথার ৪টি ও জাদেজা ৩ উইকেট নেন।

এই ইনিংসে ভারতের পঞ্চম বোলার হিসেবে টেস্টে ৩৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জাদেজা। এছাড়া বিশ্বের তৃতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। এর আগে শ্রীলংকার রঙ্গনা হেরাথ (৪৩৩ উইকেট) এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরি (৩৬২ উইকেট)।

পাশাপাশি টেস্টে চার হাজার বা এর বেশি রান ও ৩৫০ বা এর বেশি উইকেটে ভারতের দ্বিতীয় ও বিশ্বের চতুর্থ ক্রিকেটার হলেন জাদেজা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category