• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে জননী প্রকল্পের বিতর্ক প্রতিযোগিতা দুর্নীতির কারণে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে: এমপি সাঈদ শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

লম্বা ছুটিতে সাফা কবির : ছোট পর্দা

বিনোদন ডেস্ক : / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মডেলিং ও অভিনয়ে নিয়মিত সাফা কবির। বিশেষ করে ছোট পর্দার নাটকের অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। তবে এবার লম্বা সময়ের ছুটি কাটাচ্ছেন এ অভিনেত্রী। যার কারণে অনেকটা সময় কাজ থেকে দূরে রয়েছেন তিনি। ঠিক কতোদিনের বিরতি নিচ্ছেন সাফা? তার কথায়, প্রায় দেড় মাসের বিরতি। এমন লম্বা ছুটি নিজের ক্যারিয়ারে আর কাটাননি বলেও জানান তিনি। বর্তমানে প্রায় দেড় মাসের ছুটিতে রয়েছেন সাফা। এই সময়টা তিনি কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানকার জীবন বেশ উপভোগ করছেন তিনি। বিভিন্ন সুন্দর সব মুহূর্তের ছবিও শেয়ার করছেন সামাজিক মাধ্যমে। সাফা কবির বলেন, শুটিং করতে গিয়ে বিভিন্ন জায়গা ঘুরেছি। দেশের বাইরে প্রায়ই যাওয়া হতো শুটিংয়ের উদ্দেশ্যে। সেখানে ঘোরাঘুরির সময় অতটা ছিল না। আমিও সুযোগ খুঁজছিলাম লম্বা সময়ের ছুটির। এবার সেই সুযোগ এলো। দারুণ সময় কাটছে। Astronomy

এদিকে সাফা জানান, এখানে তিনি তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গেই সময় কাটাচ্ছেন। শৈশব থেকেই একসঙ্গে বড় হয়েছেন তারা। কিন্তু ওই বন্ধু যুক্তরাষ্ট্রে শিফট হওয়ায় দীর্ঘদিন দেখা হয়নি। মূলত তার সঙ্গে দেখা করার জন্যই সাফার এবারের সফর। বন্ধু ছাড়াও অভিনেত্রীর পরিবারের অনেকেই থাকেন যুক্তরাষ্ট্রে। তাদের সঙ্গেও দেখা হচ্ছে। দেড় মাসের ছুটি কাটিয়ে দেশে ফিরে কাজে মনোযোগী হবেন বলেও জানান সাফা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category