• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

খালেদা জিয়ার উদ্যোগেই আরএমপি প্রতিষ্ঠিত হয়েছিল: ভূমিমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৭৮ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রাজশাহী প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজশাহী সফরে এসে আরএমপির শুভ সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর পর পুনঃস্থাপন ঐতিহাসিক নামফলক

আরএমপির কার্যক্রম শুরুর ঐতিহাসিক স্মারক হিসেবে বেগম খালেদা জিয়ার স্থাপন করা নামফলকটি দীর্ঘ ১৭ বছর পর পুনঃস্থাপন করা হয়েছে। শনিবার আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক নামফলকটি উন্মোচন করেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘১৯৯২ সালে বেগম খালেদা জিয়া রাজশাহীতে এসেছিলেন। তিনি এই আরএমপি প্রতিষ্ঠা করেন। আজ আরএমপি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় তারা সক্রিয় ভূমিকা পালন করছে।’

‘গণতন্ত্রের জন্য আজীবন লড়েছেন খালেদা জিয়া’

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের মানুষের জন্য তার আত্মত্যাগের কথা তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, ‘সমগ্র জাতি তাঁর জন্য কাঁদে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়তে লড়তেই তিনি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকের দিনে আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।’

তিনি বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ ভালো ও সচ্ছল জীবনযাপন করতেন। পরবর্তী সময়ে ফ্যাসিবাদী শাসনামলে অবৈধ চোরাচালান ও মাদক ব্যবসার মাধ্যমে অনেকে বিপুল অর্থের মালিক হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মাদক ও মাদক ব্যবসায়ীদের দেশ ও জাতির শত্রু আখ্যা দিয়ে ভূমিমন্ত্রী বলেন, এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

‘আমার সন্তান অন্যায় করলেও আইনি ব্যবস্থা নেবেন’

রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘ইতোমধ্যে আরএমপি সকলের আস্থা অর্জন করেছে। আমরা চাই, আইন নিজস্ব গতিতে চলুক। এমনকি আমার সন্তানও যদি কোনো অন্যায় করে—তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশ আরও সমৃদ্ধ হবে এবং দেশের মানুষের জীবনমান উন্নত হবে।

নামফলক উন্মোচনের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমানসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category