• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

জয়পুরহাটের কালাইয়ে বাড়ির আঙিনায় ১২ ফুট গাঁজা গাছ, আটক ১

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ১০২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলায় বাড়ির আঙিনায় প্রায় পাঁচ মাস ধরে গাঁজা গাছ পরিচর্যার অভিযোগে হারেজ মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২ ফুট উচ্চতার ওই গাছসহ তাঁকে আটক করা হয়।
আটক হারেজ মণ্ডল আকলাপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল মণ্ডলের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, হারেজ মণ্ডলের বাড়ির আঙিনায় গাঁজা গাছ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। রাত সাড়ে ৮টার দিকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আঙিনায় প্রায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছটির সন্ধান পান কর্মকর্তারা। পরে গাছটি জব্দ করে হারেজ মণ্ডলকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় পাঁচ মাস আগে বাড়ির আঙিনায় গাছটি লাগানো হয়। ধীরে ধীরে গাছটি বড় হতে থাকলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। কয়েকজন বাসিন্দা হারেজ মণ্ডলকে গাছটি সরিয়ে ফেলার জন্য বললেও তিনি তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, প্রায় পাঁচ মাস ধরে পরিচর্যার মাধ্যমে গাছটি বড় করা হয়।
একপর্যায়ে এটি প্রায় ১২ ফুট উচ্চতায় পৌঁছায়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, গাঁজা গাছটি বাড়ির আঙিনায় লাগানো অবস্থায় পাওয়া গেছে। এত বড় গাছটি দীর্ঘ সময় ধরে কীভাবে সেখানে বেড়ে উঠেছে এবং এর পেছনে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, আটক হারেজ মণ্ডলের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাঁজা গাছটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category