সীতাকুন্ড ,চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এম. শামসুদ্দোহা এবং কুমিরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ইদ্রিস মিয়া মনির-এর যৌথ উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিরা কনভেনশন হলে আয়োজিত এ সভায় ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ
সভায় উপস্থিত থেকে বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন: সালা উদ্দীন টিটু , সহ-সভাপতি,সীতাকুণ্ড উপজেলা যুবদল,
কামরুল হোসেন — সাধারণ সম্পাদক, কুমিরা ইউনিয়ন যুবদল
মাহফুজ আহম্মেদ — সাবেক সদস্য সচিব, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ ছাত্রদল ও আগামীর কাণ্ডারি, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদল
সভায় বক্তারা যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাদকমুক্ত ইউনিয়ন গঠনে সর্বাত্মক সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মাদকের বিরুদ্ধে এই সংগ্রামকে চূড়ান্ত রূপ দিতে এবং আগামী ১৮ সেপ্টেম্বর আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও গণ-র্যালী সফল করার জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।