• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Headline
মহানবীর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির মহানবীর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে এক হাজারের বেশি যানবাহনের প্রস্তুতি, আগাম দুঃখ প্রকাশ গোলাম পরওয়ারের প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার কারখানা বন্ধের তথ্য যাচাই না করেই প্রতিবেদনে: দুঃখ প্রকাশ সিপিডির রংপুরে শিক্ষক পরিবারের চার হত্যা: তদন্ত ডিবিতে, উঠছে নানা প্রশ্ন ভালো কাজের সংবাদ গণমাধ্যমে এলে বাড়তি অনুপ্রেরণা পাই: তথ্য প্রতিমন্ত্রী দালালদের ফাঁদে বিদেশযাত্রা বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানির সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর হবে: স্থানীয় সরকারমন্ত্রী

দালালদের ফাঁদে বিদেশযাত্রা বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ

অনলাইন ডেস্ক / ১০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

‘অবৈধ পথে বিদেশ গিয়ে অকালে প্রাণ হারাচ্ছে সুনামগঞ্জের যুবকেরা’

সুনামগঞ্জ প্রতিনিধি

অবৈধ পথে বিদেশযাত্রা এবং দালালদের প্রতারণার ফাঁদ প্রতিরোধে সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, যেসব দালালের প্রতারণার ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকেরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছেন এবং অকালে প্রাণ হারাচ্ছেন, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অবৈধ উপায়ে বিদেশযাত্রা প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈধভাবে বিদেশ যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাজ ও ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং ভাষা শিক্ষার কোর্স পরিচালনার জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হবে।

অবৈধ অভিবাসন রোধে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সুনামগঞ্জের সব মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার ভয়াবহতা এবং বৈধভাবে বিদেশ যাওয়ার সুফল তুলে ধরতে হবে।

তিনি বলেন, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে—এটাই তিনি আশা করেন।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, বৈধ সুযোগের অভাবে অনেকেই ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। তবে আইএলওর ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ইতালিতে বৈধভাবে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী সভায় একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে সুনামগঞ্জের যুবকদের অবৈধভাবে ইউরোপে যাওয়ার ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।

তিনি জানান, বিগত বছরগুলোতে অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষ সারিতে রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশযাত্রার বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলেও তিনি উল্লেখ করেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।

এ ছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category