• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে : ‘আল্লাহু আকবার’ নেপাল-তিব্বত দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস  ‘দেশি ফলের প্রাচুর্য’—ফিরেছে পাইন্যাগুলা, লটকন : চট্টগ্রামের বাজারে আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর আসাদুজ্জামান বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০ : নেপাল-তিব্বতে  চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ জয়পুরহাটের কালাইয়ে সার গোডাউনে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা নতুন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কোনো ফল হবে না : ইরান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : প্রথম দরবারে রাষ্ট্রপতি

জয়পুরহাটের কালাইয়ে সার গোডাউনে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন সার ডিলার ও খুচরা বিক্রেতাদের গোডাউনে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫ টার সময় উপজেলার কালাই বাসস্ট্যান্ড ও পাঁচশিরা বাজার এলাকার বিভিন্ন সার ডিলার ও খুচরা বিক্রেতাদের গোডাউন পরিদর্শন করে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স ওমর রাইচ এন্ড আটা মিলকে ১৫০০০, এম এস ট্রেডার্সকে ৫০০০ এবং শরিফুল ট্রেডার্সকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার মোট ২০ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফয়সাল আহমেদ, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, সারের মজুত ও বাজারজাতকরণে অনিয়ম রোধ এবং সার ব্যবস্থাপনা আইন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার ডিলারদের ও খুচরা বিক্রেতাদের গোডাউন পরিদর্শনকালে রেজিস্ট্রারে তথ্যের অসংগতি এবং খুচরা সার বিক্রেতাদের সার ক্রয়ের সঠিক তথ্য না থাকায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা প্রদান করেন।কৃষকদের স্বার্থে সার বিক্রির ক্ষেত্রে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category