• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে : ‘গুম দিবস’ নামে পরিচিত হেফাজতে ইসলামের আমির বাবুনগরীর সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট দিয়ে পানি বিপৎসীমার কাছাকাছি:  ছাড়ার প্রস্তুতি সাত নির্দেশনা ঢাকার যানজট নিরসনে : প্রধানমন্ত্রীর  আজ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নভেম্বরে তুরস্ক সফর করবেন  প্রেমের নাটক ও সিনেমা বন্ধে আইনি নোটিশ : নৈতিক অবক্ষয় নিরাপদে আছেন অপু : শুটিং করতে নেপাল সারে কোনো সংকট নেই, সুশৃঙ্খল বিতরণে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী উষ্ণ হচ্ছে হিমালয়, গলছে হিমবাহ: বাড়ছে বন্যা-ভূমিধসের ভয়

রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা : ‘দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও’ 

খেলাধুলা ডেস্ক / ৪ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

‘সুস্থতা, সম্প্রীতি ও বন্ধুত্বের জয়গানে’ এই প্রত্যয়কে সামনে রেখে ঠাকুরগাঁও রানার্সের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘ঠাকুরগাঁও হাফ ম্যারাথন ২০২৬’।

দেশের ৩০ জেলা থেকে আসা দৌড়বিদদের পদচারণায় শুক্রবার মুখর হয়ে উঠে ঠাকুরগাঁও আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজ।

রাষ্ট্রপতির জেলা ঠাকুরগাঁওয়ে আয়োজিত হাফ ম্যারাথন প্রতিযোগিতা উৎসর্গ করা হয়েছে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিল মেসার্স গার্ডেনিয়া। আয়োজকদের ভাষ্য, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে যেমন তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, তেমনি খেলাধুলার সঙ্গেও রয়েছে তার নিবিড় সম্পর্ক। সাবেক খেলোয়াড় ও ক্রীড়ামোদী রাষ্ট্রপতির প্রতি সম্মান জানাতেই এই আয়োজনকে উৎসর্গ করা হয়েছে।

ম্যারাথনে অংশ নেয়া ঢাকা থেকে আসা কিশোরী জিন্নাথ পারভীন বলেন, ‘এ ম্যারাথন শুধুই একটি প্রতিযোগিতা নয় একটি জেলার সঙ্গে আরেকটি জেলার, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের হৃদয়ের সংযোগ।’

তরুণ রানার এলিন খান বলেন, ‘একজন দৌড়বিদের কাছে প্রতি কিলোমিটার মানে নতুন এক চ্যালেঞ্জ। শ্বাস ভারী হওয়া, পা ক্লান্ত হয়ে যাওয়া। কিন্তু থেমে যাওয়া না। কারণ গন্তব্য শুধু ফিনিশিং লাইন নয়, গন্তব্য নিজের সীমাবদ্ধতাকে জয় করা। আর সেই জয়কে উদযাপন করতেই যেন একসঙ্গে ছুটছি আমরা।

ঠাকুরগাঁও রানারের প্রধান পৃষ্ঠপোষক নুর ই শাহাদাত স্বজন বলেন, ‘আমরা চাই খেলাধুলার মাধ্যমে মানুষকে একত্রিত করতে। রাষ্ট্রপতির জেলা হিসেবে ঠাকুরগাঁওকে সামনে তুলে ধরতে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে আমাদের এই আয়োজন।’

দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিওর) নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category