• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক : ৪৯ বছরে পা রাখছে বিএনপি মায়ের টাকা তুলতে ঘুষের শিকার, ১৭ বছরের শাহেদের প্রতিবাদ ‘ঘুষ.সাইট’ শিল্পকলার কর্মকর্তা শামীম আকতারের দুর্নীতির পাহাড়: পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর মরিয়া চেষ্টা সুইস গেট বন্ধ করার জোরদাবী কৃষকদের নাম সংশোধন কোটি টাকার সম্পদের প্রশ্নে আফতাব উদ্দিন স্কুল: ‘বন্ধ নয়, দুর্নীতির শিকড় খুঁজে বের করতে হবে’ জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন’: গানে-কবিতায় মুখর শিক্ষার্থীরা জনপ্রিয় টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই,  পপি ‘আমৃত্যু এই ঘড়ি আমার হাতেই থাকবে’ : সোহেল- রুবেল

দুইবার পিছিয়ে পড়েও হার এড়াল লিভারপুল : ইংলিশ প্রিমিয়ার

খেলাধুলা ডেস্ক / ৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা দ্বিতীয় ম্যাচ ড্র করেছে লিভারপুল। গতকাল নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে তারা।

লিগে নিজেদের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সাথে ২-২ গোলে ড্র করেছিল লিভারপুল। ঐ ম্যাচেও দুইবার পিছিয়ে পড়ে হার এড়িয়েছিল লিভারপুর।

অ্যানফিল্ডে ২৪ মিনিটে প্রথম এগিয়ে যায় নটিংহ্যাম ফরেস্ট। মাঝমাঠ থেকে ডি-বক্সে উড়ে আসা বল পেয়ে কোনাকুনি শটে লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকারকে পরাস্ত করে গোল আদায় করে নেন নটিংহ্যামের স্ট্রাইার ড্যান এনদোয়ে।

৩৪ মিনিটে গোল পরিশোধ করে লিভারপুল। কিন্তু ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে ফ্লোহিয়ান ভিয়েৎসের গোল বাতিল করে রেফারি। প্রথমার্ধে গোল পরিশোধ করতে না পারলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় লিভারপুল।

৬০ মিনিটে ম্যাচে ১-১ সমতা ফেরায় লিভারপুল। কোডি গাকপোর ক্রস থেকে লিভারপুলের হয়ে গোল করেন আলেকজান্ডার ইসাক। ফরেস্টের বিপক্ষে ছয় ম্যাচে সপ্তম গোল করলেন এই সুইডিশ ফরোয়ার্ড।

৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ২-১ গোলে লিড নেয় নটিংহ্যাম। ডি-বক্সের ভেতর নেকো উইলিয়ামসকে ফাউল করেন আলিসন। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোল করে ফরেস্টকে আবারও এগিয়ে দেন মর্গ্যান গিবস-হোয়াইট।

আবারও ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। ৮২ মিনিটে লিভারপুল শিবিরে স্বস্তি ফেরান ভিক্টর মুনোজ। ফ্লোরিয়ান ওয়ার্টজের পাস থেকে বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল আদায় করে নেন মুনোজ। ম্যাচে ২-২ সমতা ফেরে। এই স্কোর লাইনেই শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

দুই ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে প্রথম পয়েন্ট পেয়ে ১২তম স্থানে আছে নটিংহ্যাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category