• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Headline
নাঙ্গলকোট-লালমাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে : ‘গুম দিবস’ নামে পরিচিত হেফাজতে ইসলামের আমির বাবুনগরীর সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট দিয়ে পানি বিপৎসীমার কাছাকাছি:  ছাড়ার প্রস্তুতি সাত নির্দেশনা ঢাকার যানজট নিরসনে : প্রধানমন্ত্রীর  আজ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নভেম্বরে তুরস্ক সফর করবেন  প্রেমের নাটক ও সিনেমা বন্ধে আইনি নোটিশ : নৈতিক অবক্ষয় নিরাপদে আছেন অপু : শুটিং করতে নেপাল সারে কোনো সংকট নেই, সুশৃঙ্খল বিতরণে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

নাঙ্গলকোট-লালমাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা মজুমদার, কুমিল্লা প্রতিনিধি / ৩৩ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

‎সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস)-এর আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের নিয়ে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎২৯ আগস্ট ২০২৬ শনিবার কুমিল্লার বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক সামছুদ্দিন ইলিয়াসের সঞ্চালনায় ও চেয়ারম্যান আফসানা ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা-১০ আসনের সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান এবং লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাশ।

‎এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের ড. ফরহাদ উদ্দিন আহমেদ ও ড. শামসুদ্দীন শিশির, লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কনসালটেন্ট সৈয়দ মোহাম্মদ নুরুল আফসার প্রমুখ।

‎কর্মশালায় নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, সভাপতিদের দায়িত্ব ও কর্তব্য, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।

‎বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, বাংলাদেশের প্রথমবারের মতো এমন প্রোগ্রামে আসলাম। আগে শুনতাম শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু এখন নতুন করে জানলাম সভাপতিরাও নিজেদের কাজ সম্পর্কে জানতে হবে। শিক্ষার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। পাঁচ বছরে অন্তত ৫০০ জন শিক্ষিত লোক যদি না তৈরি করতে পারি তাহলে এই এমপি হওয়ার কোনো মূল্য নেই।

‎তিনি বলেন, আমরা সভাপতি নির্বাচনে কোনো রাজনৈতিক বিষয় বিবেচনা করিনি। আমরা বিবেচনা করেছি যোগ্যতা ও শিক্ষাকে। আমরা চাই, পিছিয়ে পড়া নাঙ্গলকোট-লালমাই এলাকা সারা বাংলাদেশে একটি মডেল হবে।

‎আয়োজক সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সভাপতিদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করাই এ কর্মশালার অন্যতম লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category