• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক : ৪৯ বছরে পা রাখছে বিএনপি মায়ের টাকা তুলতে ঘুষের শিকার, ১৭ বছরের শাহেদের প্রতিবাদ ‘ঘুষ.সাইট’ শিল্পকলার কর্মকর্তা শামীম আকতারের দুর্নীতির পাহাড়: পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর মরিয়া চেষ্টা সুইস গেট বন্ধ করার জোরদাবী কৃষকদের নাম সংশোধন কোটি টাকার সম্পদের প্রশ্নে আফতাব উদ্দিন স্কুল: ‘বন্ধ নয়, দুর্নীতির শিকড় খুঁজে বের করতে হবে’ জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন’: গানে-কবিতায় মুখর শিক্ষার্থীরা জনপ্রিয় টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই,  পপি ‘আমৃত্যু এই ঘড়ি আমার হাতেই থাকবে’ : সোহেল- রুবেল

জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন’: গানে-কবিতায় মুখর শিক্ষার্থীরা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: / ৫৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ে স্কুলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কালাই উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা কৃষি কর্মকর্তা হারুন-উর-রশিদ, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা আনসার কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলসংগীত পরিবেশন করেন। পাশাপাশি তারা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। শিক্ষার্থীদের গান ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, ‘আমরা অতীতে দেখেছি, আমাদের তরুণ প্রজন্মের মাঝে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও চেতনার প্রতি আগ্রহ রয়েছে। ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে নজরুলের আদর্শ ও চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে।’
আয়োজকরা জানান, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও চেতনার সঙ্গে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category