• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক : ৪৯ বছরে পা রাখছে বিএনপি মায়ের টাকা তুলতে ঘুষের শিকার, ১৭ বছরের শাহেদের প্রতিবাদ ‘ঘুষ.সাইট’ শিল্পকলার কর্মকর্তা শামীম আকতারের দুর্নীতির পাহাড়: পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর মরিয়া চেষ্টা সুইস গেট বন্ধ করার জোরদাবী কৃষকদের নাম সংশোধন কোটি টাকার সম্পদের প্রশ্নে আফতাব উদ্দিন স্কুল: ‘বন্ধ নয়, দুর্নীতির শিকড় খুঁজে বের করতে হবে’ জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন’: গানে-কবিতায় মুখর শিক্ষার্থীরা জনপ্রিয় টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই,  পপি ‘আমৃত্যু এই ঘড়ি আমার হাতেই থাকবে’ : সোহেল- রুবেল

মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, সাভার

মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার সন্ধ্যায় সাভারের নামা বাজার এলাকার খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য সরবরাহ করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান খাদ্যের বিষয়ে অত্যন্ত সচেতন উল্লেখ করে আফরোজা খানম বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। খাদ্য মন্ত্রণালয়ের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্যের মান ও সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের স্বার্থে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও জোরদার করা হবে।

খাদ্য গুদাম পরিদর্শনকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category