কুমিল্লার লালমাই উপজেলার জামিরা মহিলা দাখিল মাদরাসার দাখিল পরীক্ষা-২০২৬ ইং সনে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) জামিরা মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিরা মহিলা দাখিল মাদরাসার সুপার মোঃ খলিলুর রহমান মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সাবেক দুইবারের সভাপতি ও দৈনিক একুশে সংবাদ এর ড. শাহজাহান মজুমদার, মজুমদার এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মো: ছায়েদুল হক মজুমদার এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ এনামুল হক মজুমদার।
একই সঙ্গে লালমাই উপজেলার মধ্যে পরপর সর্বোচ্চ ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের স্বীকৃতিস্বরূপ মাদরাসার সাবেক দুইবারের সভাপতি ড. শাহজাহান মজুমদারকে মাদরাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জামিরা মহিলা দাখিল মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি জামিরা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়।