• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline
ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ

১৮ হাজার ডলার নেওয়ার সুযোগ : বিদেশ ভ্রমণে বছরে 

অনলাইন ডেস্ক. / ১৪৮ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য বছরে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এই সীমা ছিল ১২ হাজার ডলার।

আজ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশে বসবাসরত একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বিদেশ ভ্রমণের জন্য একটি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। অনুমোদিত ডিলার বা ব্যাংকগুলো এই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা একটি সার্কুলার অনুযায়ী, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার নেওয়ার সুযোগ ছিল।

বাংলাদেশ ব্যাংক বলেছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় বার্ষিক এই সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার ৫০ শতাংশই থাকবে।

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত বার্ষিক সীমার মধ্যে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ ডলার হিসেবে নিতে পারবেন। এর বেশি বৈদেশিক মুদ্রা নগদ ডলার আকারে ছাড় করা যাবে না।

বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করতে অনুমোদিত ডিলারদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category