• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী লিফট নয়, সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক মানবাধিকার: জুবাইদা রহমান তিন দিন পর আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

হোমনায় পানিতে পড়ে শিশুর মৃত্যু, রহস্য উদঘাটনে ১৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন, ময়নাতদন্তের নির্দেশ!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: / ৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

 

কুমিল্লার হোমনায় আয়েশা বেগম (৬) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে ১৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল দুপুরের দিকে উপজেলার চুনারচর কবরস্থান থেকে শিশুটির লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত আয়েশা বেগম উপজেলার দক্ষিণ চুনারচর গ্রামের প্রতিবন্ধী মো. জাকির হোসেনের মেয়ে।

জানাগেছে গত ১৭ আগস্ট দুপুরে দক্ষিণ চুনারচর গ্রামের একটি দোকানের পেছনের ঝোপ থেকে উলঙ্গ অবস্থায় আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যু পানিতে পড়ে হয়েছে মনে nকরা হলেও মরদেহ উদ্ধারের স্থান, পোশাকহীন অবস্থায় পাওয়া এবং শরীরে আঘাতের চিহ্ন থাকার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানতে শিশুটির বাবা মো. জাকির হোসেন হোমনা থানায় লিখিত অভিযোগ করেন। তার আশঙ্কা, আয়েশাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ মোফাচ্ছের বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে শিশুটির লাশ উত্তোলন করা হয়েছে। তবে শিশুটির মৃত্যু পানিতে পড়ে দুর্ঘটনা জনিত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পুলিশ বিষয়টি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category