• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী লিফট নয়, সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক মানবাধিকার: জুবাইদা রহমান তিন দিন পর আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

তিন দিন পর আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

নিজস্ব প্রতিবেদক / ১১ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা প্রতিনিধি:

ভারতের আদানি পাওয়ারের গড্ডা তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট তিন দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। এর ফলে বাংলাদেশ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, গড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে রোববার দুপুর ১২টা ৪ মিনিটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়। ইউনিটটি পূর্ণমাত্রায় উৎপাদনে যাওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে সরবরাহ বেড়ে প্রায় ১ হাজার ৪৫০ মেগাওয়াটে উন্নীত হয়।

আদানি পাওয়ার সূত্র জানায়, কারিগরি ত্রুটির কারণে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল।

২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশ আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে। চুক্তি অনুযায়ী, ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আদানি পাওয়ার গত আগস্টের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশকে প্রায় ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছিল।

৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে গঠিত গড্ডা বিদ্যুৎকেন্দ্রটি বিপিডিবির সঙ্গে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় একমাত্র বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category