• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

মিঠাপুকুরে নবনিযুক্ত ওসির সঙ্গে বাংলাদেশ প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

আশরাফুল ইসলাম, রংপুর: / ৬ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরের মিঠাপুকুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রেস ক্লাবের মিঠাপুকুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (২২ সেপ্টেম্বর) মিঠাপুকুর থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রুবেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সহসভাপতি আব্দুল আলিম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিপ্লব মিয়া মুক্তি, কোষাধ্যক্ষ মো. সুমন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় হাসান সাকিব, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. বানেছা বেগম ও সদস্য আশরাফুল ইসলাম।

সৌজন্য সাক্ষাৎকালে মিঠাপুকুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আশ্বাস দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category