• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

কোহলি-গিলের সেঞ্চুরিতে ভারতের বড় জয়

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ভারত

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য যেন কোনো চাপই তৈরি করতে পারেনি ভারতীয় ব্যাটারদের ওপর। শুভমান গিল ও বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ৫০ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক ভারত।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে জাস্টিন গ্রেভস ১০৮ বলে ১০১ এবং আমির জাঙ্গো ৪৩ বলে অপরাজিত ৫৮ রান করেন। জোনাথন ক্যাম্পবেল করেন ৬২ রান।

জবাবে রোহিত শর্মা ও শুভমান গিলের উদ্বোধনী জুটিতে ভারত পায় ৭৪ রান। রোহিত ৩৫ বলে ৩২ রান করে ফিরলেও দ্বিতীয় উইকেটে গিল ও বিরাট কোহলি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। দুজনের ১৫১ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়।

সেঞ্চুরি তুলে নেওয়ার পর ১১০ রানে আউট হন ভারতীয় অধিনায়ক গিল। এরপর ঋতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন বিরাট কোহলি।

কোহলি ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা। এ ইনিংসের পথে ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন কোহলি।

বল হাতে ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৪ উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণা ২টি এবং নিতীশ কুমার রেড্ডি নেন ১টি উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category