• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline

নেপালে ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

অনলাইন ডেস্ক / ১৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ঝুঁকিপূর্ণ পার্বত্য এলাকা এড়িয়ে চলার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের ভ্রমণে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।

রোববার রাতে কাঠমান্ডুতে দেওয়া সতর্কবার্তায় দূতাবাস জানায়, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকা উচিত।

বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পার্বত্য এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। অব্যাহত বৃষ্টিপাত, ভূমিধস ও তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং দুর্গম এলাকায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।

মানাংয়ের তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং এলাকায় ট্রেকিং ইতোমধ্যে স্থগিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ ছাড়া ভূমিধসের কারণে পোখারা, মুস্তাং ও জমসমসহ বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা হঠাৎ বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলে ট্রেকিং বা ভ্রমণের আগে আবহাওয়া, সড়ক পরিস্থিতি ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে এবং ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী তথ্য জানাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category