• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline
কালাইয়ে নারীকে নির্যাতনের অভিযোগ, হাত-পা বেঁধে রাতভর গাছতলায় আক্কেলপুরে বিএনপি নেতা ও স্ত্রী ছুরিকাহত, পাল্টাপাল্টি অভিযোগ কালীগঞ্জে নতুন ঘর হস্তান্তর, কর্মসংস্থানে ছাগল উপহার সিরাজগঞ্জে কামারখন্দে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবারের মান ও ওজন যাচাইয়ে ইউএনওদের তদারকির দাবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা নয়, শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রী এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ নুরুল ইসলাম  জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার মধ্যপ্রাচ্য সংঘাত : হামলা হলে বড় পরিসরে জবাব দিতে প্রস্তুত ইরান

‘ডি থ্রি’ ট্রফির কোচিং প্যানেল চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো : বিসিবি

খেলাধুলা ডেস্ক / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন চালু করা ‘ডমেস্টিক থ্রি’ ট্রফির ছয়টি ফ্র্যাঞ্চাইজি আজ অভিজ্ঞ সাবেক জাতীয় ক্রিকেটার ও প্রতিষ্ঠিত ঘরোয়া কোচদের নিয়ে তাদের কোচিং প্যানেল চূড়ান্ত করেছে।

ডি থ্রি ট্রফি হলো ঘরোয়া ক্রিকেটের একটি নতুন প্রতিযোগিতা। যেখানে একই ফ্র্যাঞ্চাইজির অধীনে তিনটি ভিন্ন ফরম্যাট চার দিনের প্রথম-শ্রেণির ক্রিকেট, ৫০ ওভারের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ফরম্যাটকে রাখা হয়েছে।

ঘরোয়া ক্রিকেটকে আরও সুসংহত ও পেশাদার কাঠামোয় নিয়ে আসার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘এইচ ব্লুস্টার’-এর প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সোহেল ইসলাম এবং ‘একমির’ দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ।

‘সিটিজেনস ব্যাংক’-এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। অন্যদিকে, ‘ফরচুন’-এর দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

‘সেভেন রিংস সিমেন্ট’-এর প্রধান কোচ করা হয়েছে জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়েরকে এবং ‘ওয়ালটন’-এর দায়িত্বে থাকবেন বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

সাপোর্ট স্টাফ বা সহায়ক কর্মীদের তালিকাও চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এতে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটের পরিচিতরা।

ওয়ালটনের কোচিং প্যানেলে রয়েছেন তুষার ইমরান ও ডলার মাহমুদ। সেভেন রিংস সিমেন্ট দলে ভিড়িয়েছে হান্নান সরকার ও হুমায়ুন কবির শাহিনকে।

ফরচুন দলে সহকারী কোচ হিসেবে কাজ করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও আব্দুল কাইয়ুম জুয়েল।

এইচ ব্লুস্টার নিয়োগ দিয়েছে সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিক মজুমদারকে।

সিটিজেনস ব্যাংকের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম।

অন্যদিকে একই পদে তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্সকে নিয়োগ দিয়েছে একমি।

ফ্র্যাঞ্চাইজি চূড়ান্তকরণ ও আইকন-প্লেয়ার ড্রাফটের পরপরই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এরপর দলগুলো ম্যানেজমেন্ট ড্রাফটের মাধ্যমে তাদের সাপোর্ট স্টাফদের বেছে নেয়।

‘ডি থ্রি’ ট্রফির আওতায় এমন সব প্রতিযোগিতা একত্রিত করা হয়েছে যা আগে পৃথকভাবে আয়োজন করা হতো।

এর মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের ও ৫০ ওভারের সংস্করণ এবং জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতা।

নতুন কাঠামোর অংশ হিসেবে অংশগ্রহণকারী কর্পোরেট ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে তিন বছরের চুক্তিও স্বাক্ষর করেছে বিসিবি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category