• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে নতুন ঘর হস্তান্তর, কর্মসংস্থানে ছাগল উপহার সিরাজগঞ্জে কামারখন্দে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবারের মান ও ওজন যাচাইয়ে ইউএনওদের তদারকির দাবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা নয়, শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রী এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ নুরুল ইসলাম  জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার মধ্যপ্রাচ্য সংঘাত : হামলা হলে বড় পরিসরে জবাব দিতে প্রস্তুত ইরান মস্কোর জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরত দেওয়া হতে পারে: পুতিন রোনালদো ইস্যুতে পর্তুগাল কোচ : নিয়ম সবার জন্য সমান

নতুন মিশনে সাবিলা : বড় পর্দায় 

বিনোদন ডেস্ক : / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজের অবস্থান শক্ত করতে চান অভিনেত্রী সাবিলা নূর। তবে সিনেমা নির্বাচন বা কাজের ক্ষেত্রে সংখ্যার চেয়ে গল্পের মান ও নির্মাণ দলের সঙ্গে অভিজ্ঞতাকেই তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। সম্প্রতি দেয়া এক নিজের নতুন সিনেমা ও অভিনয় ভাবনার কথা জানান এই তারকা। বর্তমানে সাবিলার মূল মনোযোগ তানিম নূরের নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’র ওপর। ছবিটির গল্প পছন্দ হওয়ায় এতে যুক্ত হয়েছেন তিনি।

এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় শরিফুল রাজের সঙ্গে কাজের দারুণ অভিজ্ঞতার পর এই নতুন ছবিতেও পুনরায় তার সঙ্গে পর্দা ভাগ করবেন সাবিলা। রাজকে ‘ব্রিলিয়ান্ট’ অভিনেতা উল্লেখ করে তিনি জানান, তার সঙ্গে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং ও উপভোগ্য। শাকিব খানের বিপরীতে ‘রকস্টার’সহ দু’টি সিনেমায় কাজ করাকে ক্যারিয়ারের বড় সুযোগ বলে মনে করেন তিনি। শুধু বাণিজ্যিক সাফল্য নয়, মিউজিক্যাল ঘরানার এ সিনেমায় নিজেকে নতুনভাবে উপস্থাপন এবং ভিন্ন ধরনের চরিত্রে কাজের অভিজ্ঞতাকেই তিনি সাফল্য হিসেবে দেখেন। অভিনয়ের পাশাপাশি সিনেমা দেখা ও বই পড়ার প্রতি বিশেষ ঝোঁক রয়েছে সাবিলার। সম্প্রতি হরর সিনেমা দেখার পাশাপাশি চরিত্রের প্রস্তুতির জন্য পুরনো নানা চলচ্চিত্র ও বই পড়ছেন তিনি।

অন্যদিকে, নাটক ও ওটিটিতে ব্যাটে-বলে না মেলায় আপাতত ওটিটি বা নাটকের কাজের চেয়ে বড় পর্দার এই নতুন উদ্যোগগুলো নিয়েই ব্যস্ত সময় পার করছেন সাবিলা নূর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category