• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Headline
কালাইয়ে নারীকে নির্যাতনের অভিযোগ, হাত-পা বেঁধে রাতভর গাছতলায় আক্কেলপুরে বিএনপি নেতা ও স্ত্রী ছুরিকাহত, পাল্টাপাল্টি অভিযোগ কালীগঞ্জে নতুন ঘর হস্তান্তর, কর্মসংস্থানে ছাগল উপহার সিরাজগঞ্জে কামারখন্দে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবারের মান ও ওজন যাচাইয়ে ইউএনওদের তদারকির দাবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা নয়, শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রী এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ নুরুল ইসলাম  জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার মধ্যপ্রাচ্য সংঘাত : হামলা হলে বড় পরিসরে জবাব দিতে প্রস্তুত ইরান

বড় জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল ফুটবল দল

খেলাধুলা ডেস্ক / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুই ম্যাচের প্রীতি সিরিজের দ্বিতীয়টিতে আজ ব্রাজিল ৪-২ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল।

দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গুইমারায়েস ও ভিনিসিয়াস জুনিয়র।

অস্ট্রেলিয়ার হয়ে আলেসান্দ্রো চিরকাতি ও কনর মেটকাফ গোল করেন।

ব্রিজবেনে তৃতীয় মিনিটে এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বক্সের ভেতর থেকে গাব্রিয়েল বন্তেম্পোর পাসে কোনাকুনি শুটে গোল করেন ভ্যান্ডারসন।

২৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। কর্ণার থেকে চিরকাতির দারুণ ফ্লিকে বল ব্রাজিলের জালে জড়ায়।

অফসাইডের জন্য ভিএআরের সহায়তা নেন রেফারি। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায় অফসাইড ছিল না।

ম্যাচে সমতা ফিরিয়ে উজ্জীবিত হয়ে ওঠে অস্ট্রেলিয়া। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অসিরা। ডি বক্সের ঠিক বাইরে থেকে মেটকাফের দুর্দান্ত শটে ঝাঁপিয়ে পড়েও হাতের নাগালে নিতে পারেননি ব্রাজিলের গোলরক্ষক ওটাভিও। ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

৪৪ মিনিটে পেনাল্টি থেকে রাফিনহার গোলে ২-২ সমতা ফেরায় ব্রাজিল।

৬৯ মিনিটে ম্যাচে আবারও লিড নেয় ব্রাজিল। ভিনিসিয়াসের কাটব্যাক থেকে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন গুইমারায়েস।

৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ব্রাজিলের ভিনিসিয়াস। শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সফর শেষ করে ব্রাজিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category