• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Headline
ডিসেম্বরে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ উপকূলের ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে নয় দিনের সরকারি সফরে সেনাপ্রধান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর যানজট নিরসনে মহাসড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের দাবি কালাইয়ে নারীকে নির্যাতনের অভিযোগ, হাত-পা বেঁধে রাতভর গাছতলায়

আর্জেন্টিনার বড় জয় দিয়ে মেসিবিহীন যুগ শুরু 

খেলাধুলা ডেস্ক / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসি অবসর নেওয়ার পর প্রথম খেলতে নেমেই বড় জয় পেয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আজ সকালে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ৪-০ গোলে হারিয়েছে কর্দোভায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে বলিভিয়াকে চাপে রাখে আর্জেন্টিনা। তারপরও গোল পেতে ১৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।

১৯ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লতারো মার্তিনেস। মাঝমাঠ থেকে আলেক্সিস ম্যাক আলিস্তেরের বাড়ানো বল থেকে ডি বক্সের ভেতর থেকে গোল করেন মার্তিনেস।

ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি আর্জেন্টিনা। ২৯ মিনিটে এসেকিয়েল পালাসিওসের পাস থেকে বলিভিয়ার গোলরক্ষক গুইলারমো ভিসকারার মাথার উপর দিয়ে জালে পাঠান নিকো পাজ। আর্জেন্টিনার জার্সি গায়ে এটি দ্বিতীয় গোল তার।

৪৫ মিনিটে আর্জেন্টিনাকে তৃতীয় গোল এনে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মার্তিনেস। আলভারেজের যোগান দেওয়া বল বলিভিয়ার পোস্টের বাইরে মারেন তিনি।

মার্তিনেস ও পাজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

আক্রমণাত্মক মেজাজে দ্বিতীয়ার্ধ শুরু করে ম্যাচের ৫৪ মিনিটে তৃতীয় গোল পায় আর্জেন্টিনা।

বাঁ-দিক থেকে পাজের ফ্রি কিকে হেডে গোল করেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। ৩-০ গোলে এগিয়ে ম্যাচ জয়ের পথটাও তৈরি করে ফেলে আর্জেন্টিনা।

৮৫ মিনিটে বদলি নামা স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ গোল পেলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে পরের মিনিটে গোল পেয়ে যান লোপেজ। ৪-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত এই স্কোর লাইন ধরে ম্যাচ জিতে মাঠ ছাড়ে গত বিশ্বকাপের রানার্স-আপ আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category