• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি: ফ্যাসিবাদের হাতে দক্ষিণ এশিয়া ছেড়ে দেওয়া যাবে না প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত: নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের জেহাদসহ শহীদদের ত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারে প্রেরণার উৎস: রুহুল কবির রিজভী শাহজালালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ: পরিদর্শন করলেন পর্যটনমন্ত্রী বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: লক্ষাধিক টাকার জাল জব্দ ও ধ্বংস অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলের জানাজা অনুষ্ঠিত ধানদিয়া ইউনিয়নে ত্রাস সৃষ্টি করে দিনে দুপুরে ইলেকট্রিক করাত দিয়ে প্রায় ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ  ঢাকা ও নারায়ণগঞ্জে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কানাডা প্রবাসী আবির নূর এরিকের দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক আইনের ওপর হামলার প্রেক্ষাপটে পিল্লাইয়ের নোবেল শান্তি পুরস্কার বিশেষ তাৎপর্যপূর্ণ : আন্তর্জাতিক অপরাধ আদালতের

আন্তজাতিক ডেস্ক / ৭ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক আইনের ওপর বর্তমান আক্রমণের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারক নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে বলে জানিয়েছেন আদালতটির প্রেসিডেন্ট।

দ্য হেগ থেকে এএফপি জানায়, শুক্রবার এক বিবৃতিতে আইসিসি প্রেসিডেন্ট তোমোকো আকানে বলেন, ‘আন্তর্জাতিক আইনি ব্যবস্থা ও আইনের শাসন যখন গভীর চ্যালেঞ্জের মুখে, তখন এই স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে।’

গাজায় সামরিক অভিযান পরিচালনার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র আইসিসিকে ‘ইটের পর ইট খুলে’ ভেঙে ফেলার অঙ্গীকার করেছে।

ওয়াশিংটন ইতোমধ্যে আইসিসির শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি পুরো আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে, যা প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে।

আকানে তার বিবৃতিতে বলেন, ‘স্থায়ী শান্তির ভিত্তি হিসেবে আন্তর্জাতিক ন্যায়বিচার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই পুরস্কার তারই তাৎপর্যপূর্ণ স্বীকৃতি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category