• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ গণধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান কাঠসহ আটক ৫ চলাচলের পথ নিয়ে বিরোধ: বাউন্ডারি নির্মাণ ও উচ্ছেদ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার মাত্রাই ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে জামায়াত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান সুন্দরবনে প্রবেশপথ বন্ধ করে জেলেদের নৌবন্ধন, বনদস্যু নির্মূলের দাবি সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার  তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে : পঞ্চগড় প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬ : বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক

টাইব্রেকারে জয়পুরহাট সদরকে হারিয়ে ‘ডিসি গোল্ডকাপ চ্যাম্পিয়ন’ কালাই উপজেলা 

নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট) / ৪৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি (জয়পুরহাট):

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জয়পুরহাট সদর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। শিরোপা জয়ের পর উল্লাসে মেতে ওঠেন কালাইয়ের খেলোয়াড় ও সমর্থকেরা।

ফাইনাল ম্যাচ ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে খেলা। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে কালাই উপজেলা।

এর আগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। এ সময় তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়াচর্চার বিকল্প নেই।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতি ও রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান চ্যাম্পিয়ন কালাই দলের অধিনায়কের হাতে শিরোপা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলজার হোসেন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।

এদিকে, কালাই উপজেলার শিরোপা জয়ের খবরে পুরো উপজেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। ট্রফি নিয়ে খেলোয়াড়েরা নিজ উপজেলায় পৌঁছালে তাদের স্বাগত জানান উচ্ছ্বসিত সমর্থকেরা। এ সময় চ্যাম্পিয়ন দলকে ঘিরে বের করা হয় বিজয় মিছিল। প্রিয় দলের এমন সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন কালাইয়ের ক্রীড়াপ্রেমী মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category