• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

২৮ অক্টোবরে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কালাইয়ে জামায়াতের বিক্ষোভ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কালাই উপজেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পৌর জামায়াতের আমির আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালাই উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা খাইরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, নায়েবে আমির মো. আব্দুর রউফ ও মাওলানা মোজাফফর হোসেনসহ স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category