• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

রাবাদা দ্রুত ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন 

খেলাধুলা ডেস্ক / ৪১ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ডেলিভারিতে ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবাদা। কেপ টাউন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এই কীর্তি গড়েন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে নামার আগে রাবাদার পরিসংখ্যান ছিল- ৭৪ ম্যাচে ৩৪৬ উইকেট। চলতি টেস্টের প্রথম ইনিংসে ১ ও দ্বিতীয় ইনিংসে (পঞ্চম দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত) ৩ উইকেট নিয়ে ক্যারিয়ারের ৩৫০ উইকেট পূর্ণ করেন রাবাদা।

৭৫তম টেস্টে ৩৫০ উইকেট শিকার করতে রাবাদার লেগেছে ১৩ হাজার ৮০৮ বল। এতে ভেঙ্গে যায় রাবাদার স্বদেশি ও সাবেক পেসার ডেল স্টেইনের রেকর্ড।

১৪ হাজার ৭১৯ বল ডেলিভারিতে ৩৫০ উইকেট নিয়ে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন স্টেইন।

কম ডেলিভারিতে দ্রুত ৩৫০ উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেসার ওয়াকার ইউনিস। ১৪ হাজার ৯০৫ বল ডেলিভারিতে ৩৫০ উইকেট নিয়েছিলেন তিনি।

ওয়াকারের পর আছেন ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ম্যালকম মার্শাল। ১৬ হাজার ২৮৫ ডেলিভারিতে ৩৫০ উইকেট নেন তিনি।

ম্যাচ হিসেবে টেস্টে দ্রুত ৩৫০ উইকেট শিকারের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে জায়গায় করে নিয়েছেন রাবাদা। মার্শালের মত ৭৫ টেস্টে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এক্ষেত্রে যৌথভাবে বিশ্ব রেকর্ডের মালিক নিউজিল্যান্ডের রির্চাড হ্যাডলি ও স্টেইন। ৬৯ টেস্ট খেলে ৩৫০ উইকেট পূর্ণ করেছিলেন তারা।

এদিকে দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৩৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন রাবাদা। এই তালিকায় রাবাদার আগে নাম তুলেছেন স্টেইন, শন পোলক ও মাখায়া এনটিনি।

স্টেইন ৯৩ ম্যাচে ৪৩৯টি, পোলক ১০৮ ম্যাচে ৪২১টি এবং এনটিনি ১০১ টেস্টে ৩৯০ উইকেট শিকার করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category