• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

হাকিমির হ্যাটট্রিকে লে হাভরেকে উড়িয়ে দিল পিএসজি : ফরাসি লিগ 

খেলাধুলা ডেস্ক / ৩৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ওয়ানে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন আশরাফ হাকিমি। তাঁর নৈপুণ্যে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রাখা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তলানির দল লে হাভরেকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।

লিগে পিএসজির নিকটতম প্রতিদ্বন্দ্বী রেনে ৫-২ গোলে নিসের কাছে হেরে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে। অন্যদিকে লেন্সের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলের জয়ে অলিভার গিরুদের শেষ মুহূর্তের গোলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিলি।

সাবেক বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগজয়ী গিরুদের বয়স এখন ৪০ বছর। বদলি হিসেবে মাঠে নেমে মৌসুমে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। তাঁর গোলে কঠিন ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে জয় নিশ্চিত হয় লিলির।

মৌসুমের শুরুতে ধীরগতির পর লিগে টানা ছয় ম্যাচ জিতেছে পিএসজি। ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিলি। রোববার প্যারিস এফসিকে হারাতে পারলে লিলির সমান পয়েন্ট হবে মোনাকোরও। রেনের পয়েন্ট ১৬।

এ পর্যন্ত মাত্র দুই পয়েন্ট পাওয়া লে হাভরে ম্যাচের শুরুতে পিএসজিকে চাপে ফেলেছিল। একপর্যায়ে স্বাগতিকরা একসঙ্গে অনেক খেলোয়াড় নিয়ে আক্রমণে উঠলে পিএসজির রক্ষণভাগকে দ্রুত পিছু হটতে হয়। খেলার ধারার বিপরীতে ১৮তম মিনিটে গোল করে লে হাভরেকে এগিয়ে দেন স্ট্রাইকার জশ মাজা।

দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠা লে হাভরের রক্ষণভাগকে দ্রুত পাল্টা আক্রমণে ভেঙে দেয় পিএসজি। হাকিমির পাস ধরে ২৬তম মিনিটে গোল করে সমতা ফেরান বেলজিয়ান উইঙ্গার মিকা গটস।

এর দুই মিনিট পরই প্রতিপক্ষের রক্ষণভাগকে পেছনে ফেলে বক্সের কাছ থেকে দুর্দান্ত গতির নিচু শটে কাছের পোস্টের ভেতর দিয়ে বল জালে পাঠান হাকিমি। এতে ২-১ গোলে এগিয়ে যায় পিএসজি।

এরপর নরম্যান্ডির দলটিকে রীতিমতো দিশেহারা করে ফেলে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন হাকিমি। তাঁর নিচু শট গোলরক্ষক আর্নো বোদারের পরাস্ত করে জালে জড়ালে ৩-১ গোলে এগিয়ে যায় পিএসজি।

ম্যাচে ফেরার আশায় লে হাভরে সব খেলোয়াড়কে আক্রমণে পাঠায়। কিন্তু তাতে উল্টো সুযোগ পেয়ে যায় পিএসজি। নিজেদের অর্ধে কোনো ডিফেন্ডার না থাকায় গোলরক্ষক বোদারকে অনেকটা সামনে এগিয়ে আসতে হয়।

এক ঘণ্টা পার হওয়ার কিছুক্ষণ পর বোদারকে কাটিয়ে ঠান্ডা মাথায় দূর থেকে বল জালে পাঠান সেনি মায়ুলু। এতে ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায়।

৬৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন হাকিমি। তাঁর প্রথম শট ঠেকিয়ে দিলেও ফিরতি বল মরক্কোর এই ফুটবলারের গায়ে লেগে জালে ঢুকে যায়। হ্যাটট্রিকের আনন্দ উদযাপন শেষ করার আগেই কোচ লুইস এনরিকে তাঁকে তুলে নেন।

হাকিমির ভূমিকা সম্পর্কে এনরিকে বলেন, “আমরা যখন বলের দখলে থাকি, তখন সে একজন স্ট্রাইকার। বল আমাদের নিয়ন্ত্রণে থাকলে সে স্বাধীনভাবে খেলতে পারে, কিন্তু বলের দখল না থাকলে তাকে অবশ্যই রক্ষণে দায়িত্ব পালন করতে হয়।”

স্প্যানিশ এই কোচ দলের তারকা ডিজায়ার দুয়ে, ভিটিনিয়া ও হুয়াও নেভেসকে বেঞ্চে রেখেছিলেন। চোটের কারণে খেলতে পারেননি উসমান দেম্বেলে। অন্যদিকে, গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে জয়ের ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় খভিচা কাভারাটসখেলিয়া মৌসুমের বাকি অংশে খেলতে না পারার শঙ্কায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category