• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

সিরাজগঞ্জ খোকশাবাড়ী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করলেন বক্তিয়ার ফিরোজ

ইসকিন্দার জুলকার নাঈম / ৩২ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি।
“সময়ের সাথে সমৃদ্ধির পথে, চলো হাঁটি একসাথে” — এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভার মধ্য দিয়ে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি নেতা মো: বখতিয়ার ফিরোজ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে খোকশাবাড়ী ইউনিয়নের আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা, খলিশাকুড়া মাঠে ইউনিয়নের হাজারো নারী-পুরুষ, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক।
মাদক, সন্ত্রাসমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার অঙ্গীকার:
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বখতিয়ার ফিরোজ বলেন, “বিগত ফ্যাসিস্ট সময়ে খোকশাবাড়ী ইউনিয়ন সকল ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমি এই ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ মুক্ত একটি আধুনিক আদর্শ ইউনিয়ন হিসেবে গড়তে চাই।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মাদরাসা, কবরস্থান ও মন্দিরের উন্নয়নে কাজ করবো। জনগণের সেবক হয়ে কাজ করার অঙ্গীকার নিয়েই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমার দল বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, জনগণের ভালোবাসায় আমার বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।”
স্থানীয় বিএনপি নেতা মোবারক হোসেন মকরুম মেম্বারের সভাপতিত্বে ও বিএনপি নেতা মশিউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মনিরুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মৃদুল, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল রানা, জাসাস নেতা মোশারফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ ও তরুণ ভোটারদের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category