ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অনির্দিষ্ট কোনো এক সময়ে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ‘কঠোর আঘাত’ হানতে হতে পারে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রোববার আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ কথা বলেন।
৮০ বছর বয়সী ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের অভিযান এখনো শেষ করিনি। এর একমাত্র কারণ হলো, আমি সদয় হতে চাই। সম্ভব হলে আমি এসব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করতে চাই। কিন্তু আমাদের একপর্যায়ে তাদের ওপর কঠোর আঘাত হানতে হবে।’