• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

সদ্য উচ্চমাধ্যমিক পাস শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি একটি সবিনয় পরামর্শ

মামুন আনসারী / ১০২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

 

প্রথমেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য সকল ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং তাদের গুণী অভিভাবকদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা।

শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ,
আমি বিশেষ ভাবে লক্ষ্য করলাম যে, HSC তে ভালো রেজাল্ট করার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক স্নায়ুচাপ তৈরি হয়, পিতা মাতার প্রধান লক্ষ্য থাকে সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক কিন্তু সন্তানের স্বপ্ন হয়তো ভিন্নতর অথচ তারা পিতা মাতার ইচ্ছার বিরুদ্ধে বলার সাহস পায় না বা পিতা মাতা কষ্ট পাক সেটা চায় না, ফলে মা-বাবাকে খুশী করতে গিয়ে, নিজের স্বপ্ন মেরে ফেলতে তারা যে কষ্ট পায় সেটা আমরা অভিভাবকরা খুব একটা গ্রাহ্যই করিনা। ফলাফল ভাল মন্দ দুটোই হওয়ার সম্ভাবনা তৈরী হয়! সন্তানের আগ্রহ যদি বাস্তব সম্মত হয় তাহলে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন পুরণ করতে দেওয়া অভিভাবকদের কর্তব্য মনে করি।

” সন্তানের ভালো ভবিষ্যৎ নিশ্চিত করা আর সন্তানের হয়ে তার ভবিষ্যৎ নির্ধারণ করা দুটি এক বিষয় নয়”

আমাদের দেশের অধিকাংশ উচ্চ শিক্ষিত অসাধারণ জ্ঞানী মানুষ গুলোও আপন সন্তানের ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য গঠনে অনেক সময় সাধারণ মানুষের মতো করে ভাবেন, যেমন- সন্তান ডাক্তার হলে, তার একটা নিশ্চিত জীবন হবে, আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বাড়বে, পরিবারের জন্য গর্বের কারণ ও আত্মীয়স্বজনকে স্বাস্থ সেবা দিতে পারবে ইত্যাদি। সেই সব সম্মানিত অভিভাবকদের কাছে আমার প্রশ্ন; আপনার জীবনে জানা শোনা এমন একজন ডাক্তারের কথা স্মরণ করে দেখুন, তিনি টাকার পেছনে ক্লান্তি হীন বিরক্তিকর ছুটাছুটি ছাড়া পরিবার আত্মীয় স্বজন কিংবা সমাজের কল্যাণে কতটুকু সময় তিনি দিয়েছেন বা সময় দেওয়া তার পক্ষে সম্ভব হয়েছে? আর এমন একজন ডাক্তারের নাম বলুন, যার অবদান গোটা দেশের মানুষ একবাক্যে স্বীকৃতি দেয়? অথচ মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা গবেষণা করে, তাদের নিয়ে কেবল পরিবার, দেশ জাতি নয় বরং গোটা বিশ্ব গর্ব করে, তাঁদের মর্যাদা পৃথিবীর সকল ডাক্তার ইঞ্জিনিয়ারদের থেকে অনেক উচ্চতায় পৌছানো সম্ভব এমন কি তাঁদের স্বপ্ন আগ্রহের সাথে যদি তাঁদের মা বাবা সহ তার প্রিয় মানুষ গুলো উৎসাহ দেয় তখন সেসব শিক্ষার্থী বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করে এবং তারাই সফল হয়, তারাই পৃথিবীর সম্পদে পরিগনিত হয়, ভাবনা গুলো জটিল মনে হলেও, জ্ঞানীগুণী অভিভাবক ও সন্তানের চিন্তার এলগরিদম মিলে গেলে বিষয়টি একেবারে স্বাভাবিক এবং সাফল্য অনিবার্য ইনশাআল্লাহ।

“সন্তান যদি মা-বাবার স্বপ্নকে সম্মান করতে গিয়ে নিজের স্বপ্নকে নীরবে বিসর্জন দেয়, তাহলে বাইরে থেকে তাকে সফল মনে হলেও তার মনের ভেররে অপূর্ণতা থেকে যেতে পারে।”

আমি চাইনা, সন্তান মা-বাবার অবাধ্য হোক। আবার এটাও চাইনা, মা-বাবাকে খুশী করতে গিয়ে সে নিজের স্বভাবিক মেধা ও আগ্রহের পথ হারিয়ে ফেলুক। আমাদের প্রত্যাশা হওয়া উচিৎ, সন্তান যেনো এমন একটি পেশা বেছে নেয়, যেখানে তার ভালোবাসা, ভালোলাগা, মেধা, পরিশ্রম ও ভবিষ্যৎ সম্ভাবনার যথাযথ সমন্বয় ঘটে।
মনে রাখবেন, একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া যেমন গর্বের, তেমনি একজন পদার্থবিজ্ঞানী বা গবেষক হয়ে দেশ ও পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখতে পারা আরও বেশী মর্যাদা ও গৌরবের বিষয়। একজন
চিকিৎসক হওয়াই মানুষের সেবা করার একমাত্র পথ নয়। একজন প্রকৌশলী বা পদার্থবিজ্ঞানীও মানবকল্যাণে অসাধারণ অবদান রাখতে পারেন।
এমন কিছু বিষয় আছে, যেখানে অভিভাবক ও সন্তানের স্বপ্নের সমন্বয় হতে পারে, যেমন-
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (Biomedical Engineering)
চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়। MRI, CT Scan, কৃত্রিম অঙ্গ, মেডিকেল যন্ত্রপাতি ও চিকিৎসা প্রযুক্তি নিয়ে কাজ করা যায়।
মেডিকেল ফিজিক্স (Medical Physics)
পদার্থবিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন, চিকিৎসার ইমেজিং এবং উন্নত চিকিৎসা প্রযুক্তিতে কাজ করা যায়।
নিউরোইঞ্জিনিয়ারিং (Neuroengineering)
মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ও প্রযুক্তির সমন্বয়ে নতুন চিকিৎসা ও সহায়ক প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ রয়েছে।
মেডিকেল AI ও হেলথ টেকনোলজি ইত্যাদিতে বর্তমান বিশ্ব বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে, ফলে এসব ক্ষেত্রে অসংখ্য মেধাবী বিজ্ঞানীর গবেষণার ক্ষেত্র তৈরী হয়েছে, যেখানে বিশ্বমানের আর্থিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা এবং মর্যাদা এমনকি নোবেলজয়ী হওয়ার মতো সম্ভাবনা আছে। তাহলে কেন আমরা সাধারণ চিন্তা বা রীতি থেকে বেরিয়ে বিশ্বমানের উন্নত চিন্তা করবো না? অথচ আমাদের সন্তান যদি সে রকম কিছু চিন্তা করে, তাহলে তাকে সাহায্য না করে কেন তার ইচ্ছার বিরুদ্ধে ঠেলে দেবো, তাতে করে তার জীবনের পরিণত সময়ে অভিভাবকদের অপরিণামদর্শী সিদ্ধান্তের জন্য সে যে আক্ষেপ করবেনা তার কি গ্যারান্টি আছে! তখন হয়তো, আমরা অভিভাবকরাই তার জীবন থেকে হারিয়ে যাবো।

“সন্তানকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তোলা নয়, বরং তার ভেতরে লুকিয়ে থাকা স্বয়ং সৃষ্টিকর্তা পদত্ত স্বপ্ন বা প্রতিভাকে ডানা মেলতে সাহায্য করাই প্রকৃত অভিভাবকত্ব।”

সন্তানের স্বপ্নকে সমর্থন করা মানে তাকে নিজের ইচ্ছামতো চলতে দেওয়া নয়; বরং তার স্বপ্নকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করা।

পরিশেষে বলবো, আপনারা সন্তানের অভিভাবক, তার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল আপনারা। সন্তানের সামনে এমন পরিবেশ তৈরী করুন, যাতে সে আপনাদের স্নেহ মমতা হারানোর ভয় তাড়িয়ে, মন খোলে তার স্বপ্নের কথা, ইচ্ছার কথা আপনাদের কাছে প্রকাশ করতে পারে।

আপনাদের সন্তানের মেধা, স্বপ্ন ও সম্ভাবনার যথাযথ বিকাশ ঘটুক। আপনাদের ভালোবাসা, দোয়া ও সঠিক দিকনির্দেশনায় সে একদিন নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হোক-এটাই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার আন্তরিক কামনা।

লেখক, সাংবাদিক, কলামিস্ট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category