• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
সুন্দরবনের কথিত বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক, উপকূলজুড়ে জেলেদের স্বস্তি ও আনন্দ জামায়াত আমির- জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে  মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু : যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুদ্ধ এড়ানোর চেষ্টা : যুক্তরাষ্ট্রের দুর্নীতি বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী শাবানা ছোটপর্দার আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি: পারসা ইভানা ফিফা বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি  দেশের খেলোয়াড়দের উন্নয়ন ও কল্যাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার : আমিনুল রোগীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও নার্সদের ওপর হামলার বিচার দাবি সুবিধা পেতে বিএনপিতে ভিড়ছে ‘হাইব্রিড’, ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ

দশ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮০৫৪ কল : পরামর্শ, মামলা, তথ্য ও অভিযোগ

অনলাইন ডেস্ক. / ১২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আইনী পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ জানাতে গত দশ মাসে দেশ-বিদেশ থেকে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮০৫৪টি কল এসেছে।

সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশ-বিদেশ থেকে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে আইনী পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত ৮০৫৪টি কল আসে। যেখানে গত অক্টোবর মাসে কল আসে ৭২৬টি। যার মধ্যে আইনী পরামর্শ নিতে ১৪৪টি এবং মামলার তথ্য জানতে ১৫৪টি কল আসে। এ সবগুলো তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়।

অন্যদিকে, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতি বরাবর অক্টোবর মাসে ৩১টি কল আসে। তবে অভিযোগসমূহ সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় এ বিষয়ে সুপ্রিম কোর্ট হেল্পলাইন থেকে পরামর্শ প্রদান করা হয়নি।

হেল্পলাইন মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, গত মাসে হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবা গ্রহণের জন্য কল প্রদানকারী সেবাগ্রহীতার কোনো প্রত্যুত্তর না পাওয়া কলের সংখ্যা ছিলো ৩৮৫টি। আর সুপ্রিম কোর্ট ও জেলা আদালত সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি ও অসদাচরণ সম্পর্কিত ১২টি অভিযোগের মধ্যে বিলম্বে আইনী সেবা প্রাপ্তি, রায়ের কপি না পাওয়া, নথি নিখোঁজ, ও দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ৭টি অভিযোগ নিষ্পত্তি করা হয়। অবশিষ্ট ৫টি অভিযোগের বিষয়ে ইতোমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়।

বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর ‘০১৩১৬-১৫৪২১৬’ ও ‘০১৭৯৫-৩৭৩৬৮০’ তে কল ও হোয়াটসঅ্যাপ সার্ভিস এবং ‘১০৩’ এ অনলাইন সার্ভিস চালু আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category