• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

হোমনায় দুই মাসে ব্যবসায়ীর দুটি গাড়িতে আগুন, নাশকতার সন্দেহ!

হুমায়ন কবির / ৪৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় রহস্যজনক অগ্নিকাণ্ডে দুই মাসের ব্যবধানে পুড়ে গেছে এক ব্যবসায়ীর দুটি গাড়ি। সর্বশেষ সোমবার রাতে তাঁর আরেকটি গাড়ি আগুনে ভস্মীভূত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম মজিবুর রহমান। তিনি হোমনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মজিবুর রহমানের একটি গাড়িতে আগুন লাগে। আগুনে গাড়িটির ব্যাপক ক্ষতি হয় এবং সেটি সম্পূর্ণ পুড়ে যায়। এর আগে প্রায় দুই মাস পূর্বেও তাঁর মালিকানাধীন আরেকটি গাড়ি একইভাবে আগুনে পুড়ে যায়।
স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি গাড়ি অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়ায় ঘটনাগুলোর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে—তা জানতে চান স্থানীয়রা।
একই ব্যবসায়ীর দুটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category