• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি মুক্তাগাছায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর কক্সবাজারে ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার নতুন কমিটিকে বরণ : নতুন সভাপতি :মুজিবুর রহমান মিয়াজী। এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বললেন জামায়াত আমির ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অনুমতি দিয়েও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম বন্ধ, জয়পুরহাট সরকারি কলেজে শিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট) / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি (জয়পুরহাট) :

লিখিত অনুমতি দেওয়ার পরও শেষ মুহূর্তে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম বন্ধের নির্দেশ দেওয়ার প্রতিবাদে জয়পুরহাট সরকারি কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জয়পুরহাট সরকারি কলেজ শাখা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা জানান, আগামী ১৬ নভেম্বর ২০২৬ কলেজের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদের ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এ আয়োজনের সব প্রস্তুতি কলেজ প্রশাসনের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হয়।

তাদের দাবি, ‘নবীন বরণ’ শব্দটি ব্যবহারে কলেজ প্রশাসনের আপত্তি থাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ওই শব্দ বাদ দিয়ে শুধু ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ আয়োজনের জন্য লিখিত আবেদন করা হয়। পরবর্তীতে কলেজ প্রশাসন সেই আবেদনে স্বাক্ষর করে খোলা মাঠে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়।

তবে লিখিত অনুমতি পাওয়ার পর অনুষ্ঠানটির প্রচার-প্রচারণা শুরু এবং রেজিস্ট্রেশনসংক্রান্ত ফেস্টুন টানানো হলে প্রশাসনের নির্দেশে সেগুলো সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন শিবির নেতারা।

তারা আরও জানান, পূর্বপ্রস্তুত করা ডিজাইনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ লেখা থাকার বিষয়টি সামনে এনে অধ্যক্ষ কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই একতরফাভাবে পুরো অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা বলেন, লিখিত অনুমতি দেওয়ার পর এভাবে একটি আয়োজন বাতিল করা দায়িত্বশীলতা ও প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী। তারা অবিলম্বে অনুষ্ঠান বন্ধের নির্দেশ প্রত্যাহার করে আগে দেওয়া অনুমতি বহাল রাখার দাবি জানান।

একই সঙ্গে দাবি পূরণ না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category