• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Headline
পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের প্রতিবাদ আরও তীব্র করতে হবে: রিজভী নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ: প্রধানমন্ত্রী মওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন নীলফামারীতে ৫ দফা দাবীতে মুসলিম নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচী পালন জনসেবাই লক্ষ্য, মানুষের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান উরফা ইউনিয়নের মোঃ গোলাম ফারুক বিএ সকল বাধা পেরিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো ছাত্রশিবিরের নবীনবরণ বিজয়ের মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি রমজানে খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ

রমজানে খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ

একুশে সংবাদ ডেস্ক / ৪৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মাল্টা ও আপেল আমদানিতেও করভার কমানোর সিদ্ধান্ত, ভ্যাট আইন সংশোধনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র রমজান মাসে খেজুরের বাজারদর সহনীয় রাখতে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।

এ ছাড়া মাল্টা ও আপেল আমদানিতেও করভার উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০১০-ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০১০-ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

খসড়া আইনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছিল।

তবে এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় পরবর্তী সময়ে ওই বিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।

সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।

জারি করা অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category